রাশিয়ান মিসাইল হামলায় ইউক্রেনের দুই জেনালেরসহ নিহত ৫২

0
71

গত মঙ্গলবার রাশিয়া এই হামলা চালায়। বৃহস্পতিবার রাশিয়ান বার্তা সংস্থা আরআইএ এ খবর দিয়েছে।

এদিকে, ইউক্রেনের কর্মকর্তারা বলেন, শহরের একটি ব্যস্ত রেস্তোরাঁয় রাশিয়ান একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ১২ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে।

রাশিয়া আরও বলেছে, ইউক্রেনের সামরিক স্থাপনাকে টার্গেট করে আক্রমণটি চালানো হয়েছিল। ইউক্রেন সেনাবাহিনীর একটি অস্থায়ী কমান্ড পোস্টে আক্রমণ চালানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার খেরসনে রাশিয়ান হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুইজন। শহরের গভর্নর এ কথা জানিয়েছে।

গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, ‘খেরসনের শান্তিপ্রিয় অধিবাসীদের ওপর আরেকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে রাশিয়া।’

তিনি জানান, দখলদাররা বৃহস্পতিবার বিকালে মানবিক সহায়তা কেন্দ্রে সেখানে সহায়তা নিতে আসা সাধারণ জনগণের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে।

তিনি আরও জানান, ‘শহরের দুজন বাসিন্দা নিহত হয়েছে এবং অপর ‍দুজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।’

সূত্র: আলজাজিরা

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here