মুসলমানেরা কোরআন অবমাননা সহ্য করবে না: ইরানি প্রেসিডেন্ট

0
42

কোরআন অবমাননা নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেন, পবিত্র কোরআন অবমাননার অর্থ হচ্ছে গোটা মানবতা ও ইসলামি মূল্যবোধের অবমাননা। মুসলিম বিশ্ব এটা মেনে নেবে না।

 

গতকাল শুক্রবার ইরানের রাফসানজান শহরে জুমার নামাজে অংশ নিয়ে এসব মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, শুধু মুসলমান নয়, যারাই ঐশী ধর্ম মানেন তারাই কোরআন অবমাননার ঘটনায় কষ্ট পেয়েছেন। কোরআন অবমাননার মাধ্যমে গোটা মানবতাকেই অপমান করা হয়েছে।

এ ছাড়া রায়িসি বলেন, বিশ্বের সব প্রান্তের মুসলমানেরাই এই অন্যায় কাজের প্রতিবাদ জানাচ্ছেন।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো বাক ও চিন্তার স্বাধীনতার কথা বলে এ ধরণের কাজ করছে। আসলে তাদের এসব অপকর্ম থেকে এটা স্পষ্ট যে, তারা মানুষের স্বাধীনতার বিরোধী। তারা বাক ও চিন্তার স্বাধীনতার যে শ্লোগান দিচ্ছে তা মিথ্যাচার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here