সরকার ভীত হয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে : বুলু

0
156

সরকার বিএনপির চলমান কর্মসূচিতে ভীত হয়ে বিভিন্ন মিথ্যা মামলা সাজিয়ে অন্যায়ভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।

আজ ৪জুলাই কারাবন্দি বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামীম, চান্দগাঁও থানার ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাঈদ ইসলাম বাপ্পির , বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোঃ জহির ,মোহাম্মদ নুরনবীর বাসায় পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

বেলায়েত হোসেন বুলু বলেন, গত দুটি ভোটবিহীন জাতীয় নির্বাচন করার মাধ্যমে এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা আবারো একটি ভোটারবিহীন নির্বাচনের স্বপ্ন দেখছে। কিন্তু তাদের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। জনগণ আওয়ামী সরকারের সকল অপকৌশলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই জনগণ এবার আর তাদের ভোটবিহীন নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না।

 

তিনি গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদকে এম এ হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রুবেল, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল মিয়া, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজিদ হাসান রনি, সদস্য সচিব শহিদুজ্জামান শহীদ, যুগ্ন আহবায়ক ইসহাক জয়, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামশেদ, দেলোয়ার, সদস্য মহরম আলী, মোঃ ইসমাইল, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ রুবেল, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুর রশিদ , সদস্য সচিব সাদ্দাম হোসেন সহ বাকলিয়া ও চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here