বিএনপির কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ড সহ্য করা হবে না : ইনু

0
48

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোনো অবস্থাতেই সংবিধান বানচালসহ বিএনপির কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাস সহ্য করা হবে না।

রোববার (৯ জুলাই) দুপুর ১২টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্রের জন্য নয়, বিএনপি এখন তাদের পিঠ বাঁচাতে আন্দোলন করছে। দণ্ডিত দুর্নীতিবাজ, সন্ত্রাসী নেতা-নেত্রীকে নিঃশর্তে বের করে আনায় তাদের লক্ষ্য। নির্বাচন নিয়ে মাথা না ঘামিয়ে তারা সংবিধান বদল করে, নির্বাচনের আগেই সরকার উৎখাত করতে চায় এবং পরে একটি অস্বাভাবিক সরকার গঠন করতে চায়।

এ সময় আহাম্মেদ আলী ও কারশেদ আলমসহ স্থানীয় জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here