এক দফার আন্দোলনের মাধ্যমে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবেই -গোলাম আকবর খোন্দকার

0
71

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে আজ ১১ জানুয়ারি বিকেল ৩টায় নাসিমান ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য “শ্রমজীবী মেহনতি জনতার মহাসমাবেশের প্রস্তুতি সভা” জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন, ১ দফার আন্দোলনের মাধ্যমে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবেই। তিনি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি এখন অন্য সময়ের তুলনায় অনেক শক্তিশালী। তিনি বলেন, বিএনপির নেতা কর্মীরা বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথে ছাড়বে না। তিনি ১৬ তারিখের মহা সমাবেশে উপস্থিত হয়ে মহাসমাবেশ সফল করার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন,’৬৯,’৭১ ও ‘৯১ এর মত এই সরকারের পতন হবেই।
আরো বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহউদ্দিন,নূর মোহাম্মদ,নুরুল আমিন চেয়ারম্যান,
ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক আজম খাঁন, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার,আবু আহমেদ হাসনাত,শাহীদুল ইসলাম চৌধুরী, মাহবুব সাফা, আনোয়ার হোসেন , মোহাম্মদ জাকের হোসেন, মোবারক হোসেন কাঞ্চন , দিদারুল আলম মিয়াজী, আলমগীর ঠাকুর, হাসান মোহাম্মদ জসিম, মুরাদ চৌধুরী, গাজী নিজাম উদ্দিন , দিদারুল আলম মিয়াজী, কাজী মোঃ মহিউদ্দিন, জাকির হোসেন, সালেহ আহমদ সলু, জহির আজম, এজাহার মিয়া, ইফতেখার উদ্দিন খান, মাহবুব সাফা, আব্দুস সালাম, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, ওহিদুল আলম , কামাল উদ্দিন, ফজল বারেক, মোতালেব চৌধুরী, সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন, শফিউল আলম চৌধুরী, সরোয়ার উদ্দিন সেলিম,আকবর আলী, মনিরুল আলম জনি, মেহেরুন্নেসা নার্গিস, লাইলা আক্তার, আশরাফ উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here