ভোটারদের অপেক্ষায়  নির্বাচন কর্মকর্তারা,দশটা পর্যন্ত ২৪ ভোট 

0
68

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ‌ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টা থেকে টানা ভোটগ্রহণ চলছে। এজন্য কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, প্রার্থীদের এজেন্ট সকলেই উপস্থিত রয়েছেন। তবে যাদের জন্য তাদের প্রস্তুতি সেই ভোটারের দেখা মিলছে ক্ষণে ক্ষণে।

গুলশান-২ মডেল হাই স্কুল ভোটকেন্দ্রে কয়েকটি ভোট কক্ষ ঘুরে ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে ভোটারদের উপস্থিতি খুবই সামান্য। সকাল ১০টা পর্যন্ত ৬৩ নম্বর কেন্দ্রে দুই হাজার ৫৮৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ২৪ জন।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাবুল চন্দ্র সাহা বলেন, ‘আমরা প্রস্তুত আছি। কিন্তু ভোটার না এলে আমরা কী করব। সকাল ১০টা পর্যন্ত মাত্র ২৪ জন ভোট দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here