হিরো আলমের ওপর হামলা কাপুরুষোচিত: রব

0
51

উপনির্বাচনকে কেন্দ্র করে হিরো আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আজ সোমবার দলটির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু গণমাধ্যমে এক পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় সংসদ উপ নির্বাচনে একজন প্রার্থী হিরো আলমের ওপর জয় বাংলা স্লোগান দিয়ে যেভাবে আক্রমণ করা হলো তাতে প্রমাণ হয় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো মতাবলম্বীরা রাষ্ট্রে নিরাপদ থাকতে পারবে না। আগামী সংসদ নির্বাচনে বিরোধী দলের প্রতি কী আচরণ হবে তারও পূর্বাভাস বা প্রতিফলন ঘটেছে এই ঘটনায়।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের উপর হামলা বা নির্যাতন করে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ বন্ধ করা যায় এ ধরনের চিন্তা সরকারের নৈতিক দেউলিয়াত্বের পরিচয় প্রকাশ করে। তাই অবিলম্বে হিরো আলমের ওপর হামলাকারী ও নির্দেশ দাতাদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here