গহীনের ডাক @ ফাতিমা কানিজ

0
118

গহীনের ডাক
@ ফাতিমা কানিজ
“”””””””””””””””””””””””””” 🌿

ঘূর্ণি পাকের জীবন
ঘুরতে ঘুরতে সেই পুরনো স্টেশন
স্মৃতির ঘরে কনকানন্দ।
চোখে চোখ পড়তেই ডায়রীর মোটা মলাট সরে গেল,
পরতে পরতে আজো জমে থাকা মায়া,পাটভাঙা উচ্ছ্বাস।

কেমন আছ? জানতে চাইলাম
জীবন গল্প নেমে এলো শীতল চোখে
যে নীরবতার ভাষা আজন্ম চেনা।
ললাট জুড়ে বিষাদের অগ্নি তিলক
নগর বুকে জমে আছে নুড়ি পাথর।
জলের শব্দ ভেসে আসে গহীন ভেতরে
শুনতে পাই কেউ কাঁদছে।

অমানিশার ঘূর্ণিঝড়ে ঠিকানা বিহীন নোঙর
বৃষ্টিভেজা অরুদ্ধতীর মতো ফিরে আসে আপনপথে
বুঝতে পারি, তোমার সাম্রাজ্য
বেড়েছে ঠিকই, নিশান উড়েনি।
আসলে প্রাক্তনের কোন উৎসব হয় না
হয় হাহাকার আর নীরব ক্রন্দন।

এ জনমের দূরত্ব গুছিয়ে, এতোটা পথ হেঁটে
আবারো জানাতে এলাম,,, “ভালোবাসি,ভালো থেক।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here