বিএনপি চায় তাদেরকে বিদেশী শক্তি জোর ক্ষমতায় বসিয়ে দিক-হাসিনা মহিউদ্দিন

0
35

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ধারাবাহিকভাবে তিন দফায় ক্ষমতায় থাকার সুফল হিসেবে দেশে যে উন্নয়নের প্লাবণ বয়ে গেছে তাতে ঈর্ষানিত হয়ে দেশ বিরোধী অপশক্তি তাদের বিদেশী মুরুব্বীদের কাছে মিথ্যাচার করে অবিরাম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা চায় সংবিধান সম্মতভাবে নয়, তাদেরকে জোর করে বিদেশী শক্তি ক্ষমতায় বসিয়ে দিক। তাই তারা জনগণের স্বার্থ দেখেন না। এদেশকে অতীতের মতই লুটেরাদের স্বর্গ রাজ্যে পরিণত করতে চায়। বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি তাদের বিরুদ্ধে অবশ্যই রুঁখে দাঁড়াবে।

তিনি আজ বুধবার দুপুরে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে লাকী স্কয়ার কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-১০ উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে অনুষ্ঠিত নারী সমাবেশ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে পরীক্ষিত ও ত্যাগী জননেতা মোঃ মহিউদ্দিন বাচ্চুকে নৌকা প্রতীক দিয়ে তৃণমূল স্তরের নেতাকর্মীদের আশা-আকাক্সক্ষার বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন। এজন্য নারী সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে এই নির্বাচনী আসনের সকল নারী ভোটারদের প্রতি মহিউদ্দিন বাচ্চুকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানাই।

বিশেষ অতিথি বক্তব্যে চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চু বলেন, আমি সব সময় রাজপথেই ছিলাম। দল ও জাতির যেকোনো সংকটে জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে পুরোভাগে ছিলাম। আমি আমার নেতা ও পূর্বসূরী প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে মানুষের সুখ দুঃখের অংশীদার ছিলাম এবং এখনো আছি। জনগণের মনের ভাষা আমি বুঝতে পারি। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের আশা-আকাক্সক্ষা ও তাদের চাওয়া-পাওয়া সম্পর্কে সম্পূর্ণ অবগত ও সচেতন। আমি নির্বাচিত হলে এই সীমিত সময়ের মধ্যে যতটুকু পারি জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে নিজেকে উজার করে দিতে মানসিক আদর্শিক ও রাজনৈতিকভাবে নিবেদিত হবো।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতির হার বৃদ্ধিতে এখন থেকেই কাজ শুরু করার আহ্বান জানান এবং ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের সাফল্য ও অর্জনগুলো তুলে ধরার অনুরোধ জানান। ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুপ্তি তলাপাত্রের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোর্শেদ আক্তার চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিল নীলু নাগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, আওয়ামী লীগ নেতা ও প্রয়াত জননেতা ডা. আবছারুল আমীনের ছোট ভাই এরশাদুল আমীন, কাউন্সিলর মোঃ ইলিয়াছ, মহিলা আওয়ামী লীগের শারমিন ফারুক, হুরে আরা বিউটি, মিনু রানী দেবী, মুন্নি মজুমদার, শিল্পী ভৌমিকসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here