বিএনপির নৈরাজ্যের প্রতিবাদের জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক

 

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে অদ্য ২০ জুলাই, বিকাল ৪ ঘটিকায় জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিথুন বড়–য়া’র সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ নগরীর বৌদ্ধ মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি লালদীঘির পাড়, জেলা পরিষদ চত্বরে মহানগর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগ, ওয়ার্ড কাউন্সিলর, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে শৈবাল দাশ সুমন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সৈয়দুল আলম, রঞ্জন রশ্মি বড়–য়া, শেখ সাইফুদ্দীন খালেদ রানা, মুহাম্মদ ইমতিয়াজ আহমেদ, মৃদুল কুমার দাশ, মোঃ জাহাঙ্গীর মোস্তফা, বাবুল দেব রায়, আবু ফরহাদ চৌধুরী সাবু, এটিএম আহসান উল্লাহ খোকন, ইকবাল আহমেদ ইমু, মোঃ মহরম হোসাইন, মোঃ শুক্কুর, সুভাষ দাশ, সায়েদুল হক, মুহাম্মদ আবু তৈয়ব, মোমিনুল হক খোকন,সুশীল মজুমদার বাচ্চু, সাধন কান্তি বড়–য়া, কাঞ্চন চৌধুরী, উত্তম সেন, মুহাম্মদ সালাহউদ্দিন, মুহাম্মদ নুরুল আমিন টুকু, অঞ্জন দত্ত, ইসমাইল উদ্দিন লিটন, মুহাম্মদ শফিক, মুহাম্মদ হায়দার, সন্ধিপন মান্না, মোঃ জহির, বিকাশ দাশ, শিল্পব গুপ্ত, দেবাশীষ চৌধুরী দেবু, নাজিম উদ্দিন আজাদ, মুহাম্মদ জসিম, রবিউল হোসেন, নুর শরীফ, মোঃ জাহেদ, উজ্জ্বল দাশ, রাজিব দাশ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন-গতকাল বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পরিকল্পিতভাবে চট্টগ্রাম দশ আসনের কেন্দ্রীয় নির্বাচনী অফিসে ভাংচুর এটাই প্রমাণ করে বিএনপি দেশের অব্যাহত গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে ধ্বংশ করার পরিকল্পনার মাধ্যম এদেশকে পিছনের দিকে নিয়ে যেতে ষড়যন্ত্রে লিপ্ত। এ ধারা অব্যাহত থাকলে বঙ্গবন্ধুর সৈনিকরা ভবিষ্যতে ছেড়ে দিয়ে কথা বলবে না। এর সমুচিত দাঁত ভাঙ্গা জবাব দিতেও প্রস্তুত।

Similar Articles

Advertismentspot_img

Most Popular