নারী ক্রিকেট নিয়ে যেসব আশ্বাস দিলেন পাপন

0
47

স্পোর্টস ডেস্ক

ভারত নারী দলের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয়, পরবর্তীতে সিরিজ ড্র। জয় আসে টি-টোয়েন্টিতেও। তাইতো খুশি হয়ে নারী ক্রিকেট দলকে ৩৫ লাখ টাকার মতো বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। নারী ক্রিকেট নিয়ে এছাড়াও বেশ কিছু আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি।

মেয়েদের চাওয়া অনুযায়ী বেশ কিছু সিদ্ধান্ত এরই মধ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাপন। এছড়া ঘাটতির জায়গাগুলো নিয়েও এখন কাজ করা হবে বলে জানান তিনি।

পাপন বলেছেন, ‘ওরা কিছু পরামর্শ দিয়েছে। আমরা বলেছি, ‘‘অবশ্যই এগুলো দেখব।’’ সাপোর্ট স্টাফ লাগবে, আরও কোচ দরকার। যেমন ফাস্ট বোলিং কোচ হলে ভালো হয়। এগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে করব।’

মেয়েদের স্কুল ক্রিকেট এবং বিপিএল নিয়েও ভালো কিছুর ইঙ্গিত দিয়েছেন পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘এই বছর থেকেই মেয়েদের স্কুল ক্রিকেট শুরু করতে চাই। এতে আমরা নতুন নতুন ক্রিকেটার পাব বলে আশা করি। ওরা (ক্রিকেটাররা) মেয়েদের বিপিএল চেয়েছে। আমরা সেটাও বলেছি, নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সেটা চালু করব এখন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here