বিশ্বকাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের প্রতিপক্ষ কে

0
49

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ এশিয়ান অঞ্চলের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তরে এই ড্র অনুষ্ঠিত হয়। যেখানে বিশ্বকাপ ও এশিয়া কাপ যৌথ বাছাইয়ের ড্রতে প্রথম রাউন্ডের প্লে অফে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মালদ্বীপকে।

মালদ্বীপ র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় ১২ অক্টোবর হোম ম্যাচ খেলবে। এরপর বাংলাদেশ ১৭ অক্টোবর ফিরতি পর্বের ম্যাচ হোমে খেলবে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলায় দুই ম্যাচের ফলাফলের ভিত্তিতে জয়ী দল সুযোগ পাবে।

এর আগে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়েছে। সাম্প্রতিক সময়ে মালদ্বীপের ফুটবলের ধারা নিচের দিকে তাই বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলার সম্ভাবনা বাড়ল।

এশিয়ার ৪৬টি দল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য এন্ট্রি দিয়েছে। ২০ জুলাই ঘোষিত ফিফা র‌্যাংকিংয়ে এশিয়ার শীর্ষ ২৬ দল বিশ্বকাপ ও এশিয়া কাপের রাউন্ড ২ বাছাই থেকে খেলবে। এশিয়ার র‌্যাংকিংয়ে ২৭ থেকে ৪৬ এ অবস্থান করা দলগুলোকে রাউন্ড ১ খেলতে হবে।

এদিকে নিচের বিশ দলকে দুই পটে বিভক্ত করেছে এএফসি। বাংলাদেশের র‌্যাংকিংয়ে ৪১ নম্বর হওয়ায় দ্বিতীয় পটে ছিল। ড্রয়ের দুই নম্বর পেয়ারিংয়ে বাংলাদেশ প্রতিপক্ষ পেয়ে যায়। দুই নম্বর পেয়ারিংয়ে প্রথম পট থেকে মালদ্বীপের নাম উঠে। এরপর দ্বিতীয় পটে বাংলাদেশের নাম উঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here