চট্টগ্রামে শিবির পুলিশ সংঘর্ষ, ৫০০ জনের নামে মামলা

0
77

চট্টগ্রাম নগরের চৌমুহনীতে শুক্রবার জুমার নামাজের পর পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আসামি করা হয়েছে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে।

শনিবার (২৯ জুলাই) দুপুরে ডবলমুরিং থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে আটক ২১ জনের মধ্যে সম্পৃক্ততা না পাওয়ায় ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৬ জনসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাদের তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে মিছিল বের করে । মিছিলটি চৌমুহনী মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সামনে পেয়ে তারা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় গাড়ির ভেতর থেকে পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা বের হলে তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনিসহ তিন পুলিশ সদস্য আহত হন। ওদিন ঘটনাস্থল থেকে পুলিশ ২১ জনকে আটক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here