আগামীকাল মঙ্গলবার  মুক্তিযোদ্ধা মরহুম মোজাহেরুল হক চৌধুরীর ৭ষ্ট মৃত্যুবার্ষিকী :-

0
78

আগামীকাল ১ আগষ্ট বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মুক্তিযোদ্ধা,মরহুম মোজাহেরুল হক চৌধুরীর  ৭ষ্ট মৃত্যুবার্ষিকী। মোজাহের- মরজার স্মৃতি পরিষদের উদ্যোগে গৃহীত কর্মসূচির মধ্যে খতমে কোরআন, দোয়া -মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করবে। আগামীকাল বাদে যোহর কদম মোবারক জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক জননেতা,আলহাজ্ব ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর,দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান। পরিবারের পক্ষ থেকে মরহুম মুক্তিযোদ্ধা মরহুম মোজাহেরুল হক চৌধুরীর  আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here