আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই: পরিকল্পনামন্ত্রী

0
52

অনলাইন ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমরা ঝগড়া-বিবাদে নেই। আমরা চাই, সবাই নির্বাচনে আসুক। সুষ্ঠু ও সুন্দরভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক। কাজেই নির্বাচন হবেই, আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই। নির্বাচনকে ঘিরে যারা অশান্তি সৃষ্টি করতে চাইবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।’

আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু মডেল গ্রামের উপকারভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিএনপি চায় ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা লাগাতে। তারা চায় ভোট হবে না, জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা চায় কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দেবে আর তারা দেশকে লুট করবে। এ সুযোগ তারা পাবে না। দাঙ্গা হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না।’

এম এ মান্নান বলেন, ‘হাওরাঞ্চলের মানুষের দিকে প্রধানমন্ত্রীর নজর বেশি। তিনি চান হাওরের মানুষ এগিয়ে যাক। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ এই শীতেই শুরু হবে। মেডিকেলের কাজও দ্রুত শেষ হচ্ছে। বিটাকের কাজ চলমান, টেক্সটাইল ইনস্টিটিউট হয়েছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কাজেই তাকে মনে রাখতে হবে।’

বঙ্গবন্ধু মডেল গ্রাম ডুংরিয়ার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন কর্মকর্তা জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here