ডেঙ্গুতে একদিনে মৃত্যু ১২, হাসপাতালে ভর্তি ২৭১১

0
66

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মৃত ১২ জনের সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে।

এ ছাড়া, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার এক হাজার ১৩০ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৫৮১ জন।

বুধবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ১২৭ জন। তাদের মধ্যে ঢাকার ৩১ হাজার ৪৬১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৬৬৬ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৬ হাজার ৩৭৫ জন এবং ঢাকার বাইরের ২১ হাজার ১৫৪ জন।

২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৮১ জন মারা যান। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here