তামিমকে নিয়ে বড় ভাই নাফিস ইকবালের আবেগঘন বার্তা

0
78

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে তামিম ইকবালের স্বেচ্ছায় সরে যাওয়ার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে হচ্ছে নানান আলোচনা। তবে, দেশ ও দলের কথা চিন্তা করে নেওয়া তার এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে অধিকাংশ মানুষ। এমন সময় তামিমকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড়ভাই নাফিস ইকবাল।

ছোট ভাই তামিমের এই সিদ্ধান্তে গর্ববোধ করছেন বড় ভাই নাফিস ইকবাল। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমান টিম ম্যানেজার নাফিস লিখেছেন, ‘ভালো করেছিস, সাবাস! সব সময় দেশের জন্য এবং দলের জন্য ভাবতে হবে। আরেকবার তুই আমাদের গর্বিত করেছিস।’
পোস্টে ছোট ভাইয়ের সঙ্গে একটা ছবিও যুক্ত করেছেন বাংলাদেশের হয়ে ১১ টেস্ট এবং ১৬ ওয়ানডে খেলা নাফিস। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন তামিম ইকবাল। সেই বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের তামিম বলেন, ‘আমরা অনেক আলোচনা করেছি। আমার সমস্যা, কী সমস্যা ছিল, কী হবে সামনে, সব কিছু নিয়ে। আমি একটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, যেটা ওনাদেরকে বলেছি, কারণও জানিয়েছি… আজকে থেকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here