স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

0
42

স্বামীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে সাভারের আশুলিয়ায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নওরিন নুসরাত নামের এক ছাত্রী ছয় তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্বামী ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষে অধ্যয়নরত ছিলেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগটির সভাপতি সাহিদা আখতার।

তিনি জানান, গত ২১ জুলাই নওরীনের বিয়ে হয়। এরপর ঢাকায় স্বামীর সঙ্গে অবস্থান করেন। সেখানে দুই দিন ধরে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়। এর জের ধরে সে আত্মহত্যা করেছে। বিষয়টি নিয়ে আমরা মর্মাহত ও বাকরূদ্ধ।

নওরীন নুসরাত বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, বিষয়টি আমিও শুনলাম। খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান বলেন, নিহতের মরদেহে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের কারও অভিযোগ নেই। কী কারণে মৃত্যু হয়েছে তাও স্পষ্ট নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here