ছাত্রদলের সভাপতিকে বহিষ্কার নিয়ে যা বললেন ছাত্রলীগ সভাপতি

0
44

অনলাইন ডেস্ক

ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে বহিষ্কার করেছে বিএনপি। তার জায়গায় সংগঠনের সহসভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনার বেশ কিছু দিন পর এবার এ বিষয়ে মন্তব্য করলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যায়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদ্দাম। ছাত্রদল থেকে শ্রাবণকে কী কারণে সরিয়ে দেওয়া হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে জানতে হবে বিএনপি দলের মধ্যে রাজনৈতিক দায়িত্ব বণ্টন হয় কীভাবে? নেতৃত্বে বেছে নেওয়ার আগে এরা মূলত দেখে সন্ত্রাসী কর্মকাণ্ডে কার পারফরম্যান্স কেমন? আপনার কতগুলো সন্ত্রাসী মামলা রয়েছে।’

সাদ্দাম হোসেন বলেন, ‘এটিকে তারা (বিএনপি) প্যারামিটার হিসেবে দেখে। এ জন্য যারা নেতৃত্বে থাকে বা নেতৃত্বের প্রতিযোগিতায় থাকে, তাদের এগুলোতে উৎসাহিত করে। এক কথায়, আগুনসন্ত্রাসে যারা পারদর্শী থাকবে, তাদেরই নেতৃত্বে নিয়ে আসে বিএনপি। যে কারণে আমরা মনে করি, পর্যাপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারার কারণে কিংবা আরও বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডকে বেগবান করার জন্য তারা নতুন নেতৃত্ব নিয়ে এসেছে।’

তিনি বলেন, ‘যেভাবে ছাত্রদলের সভাপতি শ্রাবণকে সরিয়ে দিয়েছে, কিছু দিন পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকেও সরিয়ে দেবে না— এর তো কোনো গ্যারান্টি নেই। আমরা ধারণা করতেই পারি, পূর্বের সভাপতির (শ্রাবণ) হয়তো আগুনসন্ত্রাসের কর্মকাণ্ডে পারফরম্যান্স খারাপ ছিল। লন্ডনের অর্ডার হলে তারা তো মির্জা ফখরুলকেও সরিয়ে দিতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here