মুজাফরাবাদ কলেজে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

পটিয়া মুজাফরাবাদ কলেজে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবু ছৈয়দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের অধ্যাপিকা কনিকা দাশ ও যুক্তি বিদ্যা বিষয়ের অধ্যাপিকা গোপা চৌধুরী, । পবিত্র কোরআন তেলোয়াত করে একাদশ শ্রেণির ছাত্র মিজান হোসেন ও পবিত্র গীতা পাঠ করে একাদশ শ্রেণির ছাত্রী সোমা ঘোষ। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য মানপত্র পাঠ করে জান্নাতুল ফেরদাউস। বিদায়ীদের উদ্দেশ্য বক্তব্য রাখে একাদশ শ্রেণির মিজান, সুমাইয়া,নুসরাত ও ফারজানা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে জাবেদ হাসান, ঋতুপর্ণা ঘোষ। বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক হাসান মাহমুদ। অধ্যক্ষ তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের আগামীর স্মার্ট বাংলাদেশের জন্য যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠার পরামর্শ দেন ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular