‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ শ্বেতা

0
61

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৩’-এর বিজয়ী হলেন শ্বেতা সারদা। রবিবার রাতে মুম্বাইয়ে জমকালো অনুষ্ঠানে তাকে সেরার মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী দিভিতা রায়। আগামী ৭২তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন শে^তা। দিল্লির মেয়ে সোনাল কুকরেজা ‘মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩’-এর খেতাব লাভ করেছেন। রানারআপ হয়েছেন কর্নাটকের তৃষা শেঠি।

ভারতের চণ্ডীগড়ের বাসিন্দা শ্বেতা সারদা। বয়স ২২ বছর। ১৬ বছর বয়সে স্বপ্নপূরণের জন্য মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি জমান তিনি। সিঙ্গেল মাদার হিসেবে শ্বেতাকে বড় করেছেন তার মা। এই বিউটি পেজেন্টে অংশ নেওয়ার আগে তিনি একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, ড্যান্স দিওয়ানে, ড্যান্স প্লাস ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here