চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের শোক দিবসের আলোচনা সভায়

0
50

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি নং-২৩৫৪ এর উদ্যোগে ২৯ আগস্ট মঙ্গলবার বাদ মাগরিব চকবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শ্রমিকনেতা মোঃ জাফর এর সভাপতিত্বে ও নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শ ও দর্শনকে হত্যা করা যায়নি। তার রাজনৈতিক দর্শন ছিল শোষিত মানুষের মুক্তি, তাই তিনি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের শোষিত মানুষের মুক্তির দূত। তিনি অবশ্যই একজন মানবতাবাদী দার্শনিক রাস্ট্র নায়ক ছিলেন।

এতে আরো বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা সাবের আহমদ, এস.এম আবু তাহের, সমিরুল ইসলাম তুহিন, মোঃ ইকবাল হোসেন, সাইফুল ইসলাম রুবেল, মোঃ করিম, মোঃ জাকির হাওলাদার, মোঃ আলাউদ্দিন, মোঃ জাকির, মোঃ সোহেল, বাহাদুর ইসলাম ফারুক, মোঃ মফিজ প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার দীঘায়ু ও নিরোগ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here