এভারকেয়ার হসপিটালের সাথে রিডার্স স্কুল এন্ড কলেজের কর্পোরেট চুক্তি

0
57

এভারকেয়ার হসপিটালের সাথে রিডার্স স্কুল এন্ড কলেজের কর্পোরেট চুক্তি স্বাক্ষর ৩১ আগস্ট বৃহস্পতিবার এভারকেয়ার হসপিটালের বোর্ডরুমে সম্পন্ন হয়। এর ফলে রিডার্স স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মরতরা ও তাদের নির্ভরশীলগন বিশেষ ছাড় ও অগ্রাধিকার ভিত্তিতে উন্নত চিকিৎসা সেবা পাবেন। এসময় এভারকেয়ার হসপিটালের হেড অব মার্কেটিং ফারাহ্ সুলতানা শহিদ ও রিডার্স স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন রিডার্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য লায়ন শফিকুর রহমান চৌধুরী, মোস্তফা রেজাউল মুনির,অক্সিজেন ক্যাম্পাসের অধ্যক্ষ আবদুল্লাহ ওমর ফারুক, কো অর্ডিনেটর জাহাঙ্গীর হোসেন, এভারকেয়ার হসপিটালের বিজনেস ডেভেলপমেন্ট রিলেশন ম্যানেজার রাম প্রাসাদ শীল উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here