ক্ষমতায়ন বাড়াতে রাজনীতিতে নারীর ব্যাপক অংশগ্রহণ জরুরী-ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল

0
37

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে ইউএসএআইডির অর্থায়নে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক গোলটেবিল বৈঠক সাবেক কাউন্সিলর নারীনেত্রী আবিদা আজাদের মূল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয়। নগরীর অলংকার মোড়ে একটি রেস্তোরাঁয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক সদরুল আমিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এশিয়ান ওম্যান ইউনিভার্সিটির পরিচালক নাজনীন সুলতানা, এমএএফ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোহম্মদ ইলিয়াস চৌধুরী, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোহম্মদ মোজাম্মেল চৌধুরী, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন জুয়েল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা জাছমা বেগম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক স্বমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান, শিক্ষিকা লাকী দত্ত, অপর্ণা দাশ, নারী উদ্যোক্তা ফারহানা শওকত, কুমিরা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাহেদা বেগম, বাঘখালী যুব মহিলা লীগ নেত্রী প্রিয়ামনি দাশ, ১০নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী নিগার সুলতানা, শিপ্রা সেনগুপ্তা, মহিমা ফেরদৌস প্রমুখ। বৈঠকে বক্তারা বলেন, নারীকে রাজনৈতিকভাবে দক্ষ করতে, রাজনৈতিক দলের পক্ষ হতে নারী নেত্রীবৃন্দের প্রশিক্ষনের ব্যবস্থা করা যেতে পারে। রাজনৈতিক ভাবে সচেতনতা বৃদ্ধি করে নারীদের উন্নয়নে সম্পৃক্ত হয়ে সমস্যা সমাধানের জন্য ব্যাপক হারে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। রাজনীতিতে ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সংকট উত্তরণে প্রতিনিধির ভূমিকা পালন করতে পারেন নারীরা। এতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।রাজনৈতিক অংশগ্রহনে নারীদের এগিয়ে আসতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here