বিএনপিতে যোগ দিলেন অবসরপ্রাপ্ত ২৫ সামরিক কর্মকর্তা

0
74

বিএনপিতে যোগ দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ২৫ কর্মকর্তা। আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা দলে যোগ দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপিতে যোগ দেওয়া মধ্যে রয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ১৯ কর্মকর্তা। এ ছাড়া নৌবাহিনীর অবসরপ্রাপ্ত দুজন এবং বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত চার কর্মকর্তা।

বিএনপি জানিয়েছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর কমান্ডো, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফট্যানান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব,) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) বজাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) গনিউল আজম ও লেফট্যানান্ট (অব.) ইমরান।

নৌ বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান ও কমডোর (অব.) মোস্তফা সহিদ।

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াডেন লিডার (অব,) আকতার হাফিজ খান ও স্কোয়াডেন লিডার (অব.) শফুকুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here