ভালোবাসার পাহাড় @ তিতাস

0
103

ভালোবাসার পাহাড়
@ তিতাস

তোকে একটু একটু ভালোলাগতে লাগতে
একটু ভালোবাসতে বাসতে
আজ বুকের ভেতর এক ভালোবাসার পাহাড় গড়ে উঠেছে।
সেই পাহাড়ে সোহাগের ঝর্ণা ঝরে
নদীর স্রোতে আবেগ ভাসে।
তুই একটু সময় করে আসিস আমার বুকের মাঝে।
দেখবি….
পাহাড় ঘেঁষে প্রেমের কানন, ফুটন্ত কলি
লুটোপুটি করে সেথায় গুনগুনিয়ে অলি।
ভালোবাসার রং ধরেছে প্রজাপতি
পাহাড় খাঁজে জ্বলন্ত এক প্রেমের জ্যোতি।
তুই একটু সময় করে আসিস
দেখবি….
তোকে ভালোলাগতে লাগতে
তোকে ভালোবাসতে বাসতে
আমার বুকে এক ভালোবাসার পাহাড়।
সে পাহাড় চিরে ঝর্ণা আছে
নদীর স্রোতে আবেগ আছে
ভালোবাসার কানন আছে
রামধনু রং আকাশ আছে।
তুই নদীর জলে সাঁতার কাটিস
ঝর্ণায় ভিজে সোহাগ মাখিস
অনুরাগের ছোঁয়া দিয়ে
অলির সাথে সুরে মাতিস।
রামধনুতে স্বপ্ন আঁকিস
আকাশ ছুঁয়ে কল্পে ভাসিস
শোন একটু সময় করে
আমার বুকের ভেতর আসিস।
তোকে ভালোলাগতে লাগতে
তোকে ভালোবাসতে বাসতে আমার বুকের ভেতর এক ভালোবাসার পাহাড় গড়ে উঠেছে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here