রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্ট্রোক্রেটের রেগুলার ক্লাব মিটিং অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্ট্রোক্রেটের রেগুলার ক্লাব মিটিং অনুষ্ঠিত হলো ২০ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম মহানগরীর সিএমপি অফিসার্স ক্লাবে।

ক্লাবের প্রেসিডেন্ট রোটারীয়ান সাদমান সাঈকা সেফা’র সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় সেক্রেটারী রোটারীয়ান মো: শামীম রেজা নিয়মানুযায়ী ক্লাবের কার্যক্রম পরিচালনা করেন |

পরবর্তীতে ক্লাবের সভায় সিপি রোটারীয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, ডিস্ট্রিক্ট কনফারেন্স
(ফেব্রুয়ারি ১৬-১৭,২০২৪) সার্থক করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। এই ডিস্ট্রিক্ট কনফারেন্স এর উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কাজ করতে পিপি রোটারীয়ান এডভোকেট জুবাইর হোসেন শিবলু ও পিপি রোটারীয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান সহ ক্লাবের সকল সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ জানান।

ক্লাবের সভাপতি বিভিন্ন প্রজেক্টের কথা বলতে গিয়ে বিশেষ করে লাইব্রেরী, স্যানিটেশন এবং ওয়াটার ফিল্টারেশন এট প্রবর্তক স্কুল এন্ড কলেজ, ক্লাব পিকনিক, ক্যারিয়ার ফিয়েস্তা ও ক্লাবের কার্যক্রমকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার জন্য সবার প্রতি অনুরোধ জানান।পরবর্তীতে প্রতিটি কার্যক্রমকে ধীরতার সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কমিটি গঠনের জন্য প্রস্তাব দেন ।

আইপিপি রোটারীয়ান ডা: জয়নাল আবেদীন মুহুরী, সিপি রোটারীয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পিপি রোটারীয়ান এডভোকেট জুবাইর হোসেন শিবলু , পিপি রোটারীয়ান ডা: কামরুল হোসাইন(জুয়েল), পিপি রোটারীয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান , রোটারীয়ান নাজমুল বিন আবেদীন, রোটারীয়ান এ কে এম.শহীদুল ইসলাম , রোটারীয়ান আরমানুল হাকিম চৌধুরী , রোটারীয়ান তৌফিক ফরহাদ নূর , রোটারীয়ান মোহাম্মদ তারেক আবসার , রোটারীয়ান এ এম এম. মিনহাজুল হক, রোটারীয়ান ফয়সাল আল আরাফাত, রোটারীয়ান মোহাম্মদ হাসান,রোটারেক্টরস ও অতিথিবৃন্দ অংশ গ্রহণ করেন।

ক্লাবের সভাপতি ক্লাবের অগ্রগতি সম্পর্কে তুলে ধরার জন্য এবং ক্লাবের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ডের ধারাবাহিক উপস্থাপনের জন্য ক্লাবের সংশ্লিষ্ট রোটারীয়ানদের প্রতি অনুরোধ জানান। এছাড়া পারিবারিক বন্ধন বাড়ানো এবং তাদের খেলাধুলার নানান বিষয়ে প্র‍য়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

পরিশেষে, ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী ও ক্লাবের সভাপতি সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular