এশিয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন

অনলাইন ডেস্ক

বেকার যুব ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এশিয়ান কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়। গতকাল ২২ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ড কলসি দিঘীর পাড়, স্বাধীন বাংলা মডেল স্কুলে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ এর সঞ্চালনায় ও সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ। প্রধান আলোচক ছিলেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ আবু নাছের। উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, আগামী বিশ্ব হবে প্রতিযোগিতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশ্ব। যে জাতি যত কাজে অভিজ্ঞতা অর্জন করতে পারবে সে জাতি ততই উন্নতি লাভ করবে। আর তাই দেশের বেকার যুব ও নারীদের আত্মনির্ভশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।

এই কার্যক্রম কে আরও বেগবান করতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি। এসময় প্রধান অতিথি বলেন, এই উদ্যোগটি বর্তমান সময়ে বেশ উপযোগী ও বাস্তবসম্পন্ন। তাই এই কাজের সাথে সম্পৃক্ত থাকার জন্য দেশের সকল বিত্তশালীদের প্রতি উদাত্ব আহবান জানান তিনি। উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, ওমর শাহা পাড়া মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মোঃ আবুল হাশেম, শামসুন নাহার সামু, মোঃ ফরিদ গাজী,মোঃ মোকছেদুল হক, আফরোজা খানম, ফয়সাল মুন প্রমুখ। পরিশেষে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular