বোনের বিয়েতে থাকছেন না প্রিয়াঙ্কা!

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডার বিয়ে ঘিরে আয়োজনের কমতি নেই। উদয়পুর শহরে বেজে উঠেছে বিয়ের বাদ্য। আগামীকাল লেক পিচোলা হ্রদের ধারে সাতপাকে বাঁধা পরবেন রাঘব-পরিণীতি। আমন্ত্রিত সব অতিথিরা এরই মধ্যে আসতে শুরু করেছে। কিন্তু বোনের বিয়েতে বোন প্রিয়াঙ্কা চোপড়াই নাকি থাকতে পারবেন না। এই নিয়ে চলছে নানা জল্পনা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার আমেরিকা থেকে সোজা উদয়পুরে নামার কথা ছিল প্রিয়াঙ্কার। সঙ্গে আসার কথা ছিল মেয়ে মালতী চোপড়ারও। কিন্তু সকালে ইনস্টাগ্রামে হবু বর-কনেকে শুভেচ্ছা জানানোর সঙ্গে প্রিয়াঙ্কা একটি পোস্ট করেন।

এসময় প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম স্টোরিজে পরিণীতির একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমি আশা করব তুমি তোমার জীবনের এমন বড় দিনে অত্যন্ত খুশি হবে এবং সন্তুষ্ট থাকবে ছোট বোন আমার। সর্বদা তোমার জন্য অনেক ভালোবাসা কামনা করি। খুব সুখী হও। পোস্টে তিনি রাঘব-পরিণীতি সকলকে ট্যাগ করে বিষয়টা শেয়ার করেছেন।

এদিকে স্বামী নিক আগেই জানিয়েছিলেন, তিনি থাকতে পারবেন না। গতবার বাগদানেও একদিনের মধ্যেই এসে ফিরে যান প্রিয়াঙ্কা। এবার তার আসা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে ইতিমধ্যেই প্রিয়াঙ্কার মা ও ভাই উদয়পুরে পৌঁছেছেন।

পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর উদিয়পুরের লীলা প্রাসাদে শুরু হয়েছে। সন্ধ্যায় একটি নাইটিজ-এর থিমে পার্টি হবে৷ ২৪ সেপ্টেম্বর বিয়ের মূল অনুষ্ঠান হবে বলেও জানা গেছে। যেখানে একাধিক চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদও উপস্থিত থাকবেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular