‘মিস পর্তুগাল’ মুকুট জিতলেন ট্রান্সজেন্ডার এয়ার হোস্টেস

অনলাইন ডেস্ক

প্রথম ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গ) হিসেবে মিস পর্তুগাল-২০২৩ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন ২৮ বছর বয়সী বিমানসেবিকা মেরিনা মাচেতে। ফলে এল সালভাদরে মিস ইউনিভার্স খেতাবের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। পর্তুগিজ মিডিয়া গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।

অবশ্য আসন্ন মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল পর্বে মারিনা ছাড়া আর এক জন ট্রান্সজেন্ডার নারী অংশ নেবেন। তিনি নেদারল্যান্ডসের রিকি কোলে (২২)। গত জুলাই মাসে তিনি ‘মিস নেদারল্যান্ডস’ নির্বাচিত হয়েছিলেন।

পালমেলার প্রতিনিধি মেরিনা মাচেতে প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি যিনি পর্তুগালের সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। দ্বিতীয় রানার আপ হয়েছেন এলিসাবেট আব্রেউ। তিনি জন্মগ্রহণ করেছেন এস্ট্রিটো দে কামারা দে লোবোসে এবং প্রথম রানার আপ ডায়ানা লোপেজ গুইমারেসের প্রতিনিধিত্ব করেন।

ফলাফল ঘোষণা করার সময় মেরিনা মাচেতে প্রতিযোগিতার অফিসিয়াল পেজে লেখেন, সব চূড়ান্ত প্রতিযোগীদের অভিনন্দন যারা নিজেদের উৎসর্গ করেছেন। চূড়ান্ত প্রতিযোগীদের এই অবিশ্বাস্য দলের অংশ হতে পেরে আমি খুশি।

এই জয়ের সঙ্গে মেরিনা মিস ইউনিভার্সে অংশ নেওয়া তৃতীয় ট্রান্স ব্যক্তি হয়ে উঠেছেন। চলতি বছর দ্বিতীয় ট্রান্সজেন্ডার হিসেবে এল সালভাদরে প্রতিযোগিতার মূল আসরে যাবেন তিনি। স্পেনের অ্যাঞ্জেলা পন্স ২০১৮ সালে প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।

নেটিজেনদের একাংশ মনে করছেন, রূপান্তরিতদের সামাজিক অবস্থান যে ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছে, তা যেন আবারও মনে করিয়ে দিয়েছে ‘মিস পর্তুগাল’ খেতাব।

Similar Articles

Advertismentspot_img

Most Popular