অনুভবের স্পর্শ ——–‐——————কোহিনূর আক্তার

0
72

অনুভবের স্পর্শ

——–‐——————কোহিনূর আক্তার
আজ সকালটা তোমায় দিলাম
দূর আকাশের রঙ তোমার মৃদু হাসিতে মেশালাম
তোমায় নিয়ে রংধনু আঁকবো মনের পাতায়
তা নিয়ে উৎসাহিত বিলাবো অমৃততায়।
ও হে প্রিয় তোমায় নিয়ে হাঁটি মনের সর্বত্র,
এ প্রেম হবে না কখনও পরিত্যক্ত।
তোমার প্রেমে করেছি এ হৃদয় সিক্ত।
আজ সকালটা তোমায় দিলাম
তোমার পরশে স্নিগ্ধতা জনম জড়ালাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here