ফের পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

0
97

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। এ নিয়ে মামলার প্রতিবেদন ১০২ বার পেছাল।

মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় রোববার (১৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন।

২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক (এসআই)। চার দিন পর মামলার তদন্তভার হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। কিন্তু দুই মাসেরও বেশি সময় ডিবি পুলিশ রহস্য উদঘাটন করতে না পারায় ২০১৪ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের ওপর দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here