নায়িকাদের কেন সংসার টেকে না, জানালেন ফারিয়া

0
89

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের ‘অন্তরা’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন ‘নায়িকাদের কেন সংসার টেকে না’ সেই বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয় নিয়ে কথা বলেছেন।

ফারিয়া তার পোস্টে লেখেন, ‘আজ সারাদিন ভাবলাম, নায়িকাদের সংসার কেন টিকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারো দুঃখ লাগলে দয়া করে ক্ষমা করবেন। নায়িকা হলো স্বপ্নের মানুষ। স্বপ্নে তার হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, তার কথা ভাবতে ভাবতে অনেক কিছুই পুরুষরা করে; ওইটা আর নাই বললাম থাক!’

এই অভিনেত্রী আরও বলেন, ‘ওই নায়িকাকে যখন দেখবেন বাসায় ছিঁড়া গেঞ্জি পরে রান্না করতেছে, মেকআপ ছাড়া বউয়ের মতো মাথায় তেল দিয়ে বাসা ঝাড়ু দিচ্ছে, দাঁত মাঝতেছে, টয়লেট করতেছে, পেত্নীর মতো দুই পা ঝুলিয়ে মোবাইল টিপতেছে আর খাচ্ছে, ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকবে না। বরং বাস্তবের জরিনা হয়ে যাবে।’

মেকআপ ছাড়া খুব কম নায়িকাই সুন্দরী তা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো নায়িকা লুতুপুতু সুন্দরী না। খুব কমই নায়িকা আছে যে ন্যাচারালি সুন্দর। আর হলেও রোজ কি একই তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে? তাই নায়িকারা টিভির জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়ার থেকে স্বপ্নের অপ্সরা হয়ে বেঁচে থাকলেই বরং ভালো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here