জয়ার ২৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

জয়া আহসান, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। এর ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেয়েছে জয়া অভিনীত নতুন সিনেমা ‘দশম অবতার’। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। আর এই সিনেমায় রহস্যময় এক লুকে হাজির হয়েছেন তিনি।

এ সিনেমা মুক্তির আগে থেকেই চুমুকাণ্ড নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি। মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই চুমুর দৃশ্য। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে তার চুমুর দৃশ্যটি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জয়া আহসান নিজেই একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ২৪ সেকেন্ডের সেই ভিডিওতে এবার পুরো চুমুর দৃশ্যটি দেখা গেছে। সেই সঙ্গে ছিল সিনেমার কিছু দৃশ্য।

এদিকে মুক্তির পর থেকে রোববার (২২ অক্টোবর) সামাজিক ইনস্টাগ্রাম স্টোরিতে টালিউডের বাংলা বক্স অফিস জানিয়েছে, ৩ দিনে এ সিনেমা আয় করেছে ২ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular