নায়িকা মন্দিরাকে নিয়ে খেলার মাঠে রাজ

0
61

আইসিসি ২০২৩ বিশ্বকাপের ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে। সেখানে খেলছে বাংলাদেশ ও নেদারল্যান্ডেস। সেই খেলা উপভোগ করতে স্টেডিয়ামে গিয়েছেন এপার বাংলার অনেকেই। গ্যালারিতে দেখা যায় চিত্রনায়ক শরিফুল রাজকে। তার সঙ্গে আছেন অভিনেত্রী মন্দিরা।

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি পর্দায় আসছে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। এ সিনেমায় দেখা যাবে শরিফুল রাজ ও মন্দিরাকে। আর তারই অংশ হিসেবে মাঠে প্রচারণা চালাচ্ছেন তারা। বর্তমানে রাজ-মন্দিরা-সেলিমসহ আরো কয়েকজন সিনেমার প্রচারণায় ভারত অবস্থান করছেন।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘খেলা দেখার পাশাপাশি “কাজল রেখা” সিনেমার প্রমোশনেরও একটা উদ্দেশ্য আছে। নায়ক-নায়িকাসহ আমরা বেশ ক’জন দুটি খেলাতেই সিনেমার নাম সম্বলিত টি-শার্ট গায়ে গ্যালারিতে থাকব। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি মারা। আমি ও সিনেমাটির নায়ক শরিফুল রাজ, নায়িকা মন্দিরা চক্রবর্তীসহ টিমের বেশ কয়েকজন আজ (২৬ অক্টোবর) সন্ধ্যায় ভারতের উদ্দেশে রওনা হব। আমাদের সঙ্গে ইরেশ যাকেরও টিমের সঙ্গে গ্যালারিতে যোগ দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘যেহেতু মুক্তির তারিখ ঠিক হয়েছে, তাই আমরা প্রচার-প্রচারণা শুরু করতে চাই। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী প্রচুর দর্শক বিভিন্ন মাধ্যমে খেলা দেখছেন, তাই এই সুযোগটা কাজে লাগাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here