কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির মিছিলে গুলি, নিহত ২

0
63

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে গুলি চালানো হয়। এতে দুইজন নিহত এবং অনেকে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিএনপির ডাকে চলমান তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন এ ঘটনা ঘটেছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারীও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ছয়সুতি ইউনিয়নের কাওসারের ছেলে ছাত্রদল নেতা সেফায়েত উল্লাহ (২০) এবং একই ইউনিয়নের কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া (৩০)।

বিষয়টি সম্পর্কে জানতে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. রাসেল শেখের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

অপরদিকে কুলিয়ারচরের ওসির নম্বরে ফোন দিলে অন্য একজন ফোন রিসিভ করে বলেছেন, স্যার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here