রাজধানীতে সতর্ক অবস্থানে যুব মহিলা লীগ

0
43

বিএনপি-জামায়াতের ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচির প্রতিবাদে ও সব ধরনের নাশকতা ঠেকাতে যুব মহিলা লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে নেতাকর্মীরা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিতে দেখো যায়। এ সময় নেত্রীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণ।

এর আগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী ও যুবলীগের নেতাকর্মীরা তার পাশে সর্তক অবস্থান করেন। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুন ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here