৪০ লাখ টাকা রাস্তায় পেয়ে মালিককে খুঁজছেন ইমাম

0
38

কুড়িয়ে পাওয়া টাকার মালিকের সন্ধানে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুকে দেওয়া একটি পোস্টে লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, কিছু দিন আগে রাতে চাঁপাইনবাবগঞ্জ নতুন ট্রাক টার্মিনাল সংলগ্ন রোডে প্রায় ৪০ লক্ষাধিক টাকা পড়ে পাওয়া গেছে। এই টাকা যার হবে, তিনি উপযুক্ত প্রমাণ সহকারে একটি নম্বর দিয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।’

মাওলানা আবদুল বাসির সংবাদমাধ্যমকে বলেন, ‘কিছুদিন আগে প্রায় ৪০ লাখ টাকা রাস্তায় পাওয়া গেছে। টাকার মালিক খুঁজে না পেয়ে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। আমি তাফসির করতে জেলার বাইরে অবস্থান করছি। আগামীকাল সোমবার টাকাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, টাকা পড়ে যাওয়া বা হারিয়ে গেছে—এমন কোনো ব্যক্তি থানায় অভিযোগ করেনি। টাকা ফেরত দিলে পরবর্তীকলে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here