প্রধানমন্ত্রীর সম্মতি পেলে আগামী ২৮ নভেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

0
190

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে আগামী ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, গত বছরের চেয়ে এবার ফল ভালো হয়েছে না কি খারাপ হয়েছে সেটি এখনই বলা সম্ভব নয়। ফল প্রকাশের আগের দিন ফলাফল ‘ডি-কোড’ করা হয়। কাজেই এ মুহূর্তে এটি বলা সম্ভব নয়।

রেওয়াজ অনুযায়ী, পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য প্রতিবারই সম্ভাব্য সময় হিসেবে তিন দিনের একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে আলাপ করে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করে সেটি বোর্ডগুলোকে জানিয়ে দেয়।

গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অবশ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here