বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদকের নেতৃত্বে নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

0
65

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন কর্তৃক আগামী ৭ জানুয়ারি, ২০২৪ ইং রবিবার নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। উক্ত তফসিলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বন্দর সিবিএর সাধারন সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিকের নেতৃত্বে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। নগরীর বিভিন্ন গুরুত্বর্পুণ সড়ক প্রদক্ষিণ করেন এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে শান্তি ও উন্নয়ন সমাবেশের সাথে একাত্নতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর কর্মচারী পরিষদের সভাপতি মোঃ আজিম, সিবিএ নেতা মহিউদ্দিন দস্তগির, মোস্তফা ফরিদুর রেজা, আশীষ কান্তি মহুরি, হুমায়ুন কবির মুকুট, জামিল আহমেদ, সাইফুর রহমান সোহেল, দেলোয়ার হোসেন, এফ এ চৌধুরী, মুশফিক, শিপন, লিংকন, ইমাম রনি, এস রাসেদ, কামাল হোসেন, মো: মাহামুদুর রহমান বাপ্পী, আবু নাছের জুয়েল, সাজিবুল ইসলাম সজীব, মোয়াজ্জেম, রোকন উদ্দীন, মো: হানিফ, গোলাম রাব্বী, দিপু, রমাজান আলী, জনি, নুরুল হুদা, ইমন, অনিক,মামুন, সালাম, স্বপন সহ অনেকেই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here