ক্ষমা চেয়ে তানজিন তিশার পোস্ট

0
68

অসুস্থতার পর সুস্থ হয়ে আবারও ফেসবুক পোস্ট দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে এবারের পোস্টটি সাংবাদিকদের উদ্দেশে দিয়েছেন তিশা।শনিবার ( ১৮ নভেম্বর) দুপুর ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন তিশা। ওই স্ট্যাটাসে তিশা তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।

ফেসবুক পোস্টে তানজিন তিশা বলেন, বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত-অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি। যা আসলে ইনটেনশনালি ছিলো না।

সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন।

আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান সমসময়ই ছিলো এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার উদ্দেশ্যে আমার একটাই কথা আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এসেছি।

ভবিষ্যতে কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here