আলিয়া ভাটের আপত্তিকর ভিডিও ফাঁস!

0
65

সামাজিক যোগাযোগমাধ্যমের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। খ্যাতির পাল্লা ভারি করার মতো জীবন দুঃসহ করে তুলতেও যথেষ্ট ভূমিকা রাখে। তবে সাধারণ মানুষজনের চেয়ে তারকাদের জন্য বেশি ক্ষতিকর এটি।

সম্প্রতি এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ ও কাজলকে। এবার এর শিকার বলিউড তারকা আলিয়া ভাট। ডিপফেক ভিডিও ফাঁস হয়েছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি একটি পেজে ভাইরাল হয়েছে আলিয়ার ডিপফেক ভিডিও। সেই ভিডিওতে আপত্তিকর পোশাকে দেখা গেছে তাকে। আপত্তিকর অঙ্গভঙ্গিও করতে দেখা যায় আলিয়াকে। তবে ভিডিও থেকেই স্পষ্ট, ওই নারী আদৌ আলিয়া নন। আধুনিক প্রযুক্তির কারসাজির সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছে ওই ভিডিওতে।

এরইমধ্যে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই আপত্তিকর ভিডিও। তবে এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি আলিয়া। নিশ্চুপ আছেন অভিনেত্রীর স্বামী রণবীর কাপুরও।

এর আগে কাজলের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল, তিনি পোশাক বদলাচ্ছেন। এই ভিডিও ভাইরাল হতেই সাইবার সেল নড়েচড়ে বসে। বিশেষজ্ঞরা জানান এই ভিডিও একেবারেই ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং ভিডিওটিও বেশ পুরনো।

সেসময় জানা যায়, আসল ভিডিওটি এক টিকটক ব্যবহারকারীর। তিনি ফ্যাশন সংক্রান্ত টিপস দিতে এ ধরনের ভিডিও আপলোড করেছিলেন। সেই নারীর মুখেই বসিয়ে দেওয়া হয়েছে কাজলের মুখ।

রাশমিকার ডিপফেক ভিডিওতে দেখা গিয়েছিল, কালো পোশাক পরে লিফট্ থেকে বেরিয়ে আসছেন রাশমিকা। পরনে কালো রঙের পোশাক, যদিও সেটি বেশ কুরুচিকর। অভিনেত্রীর বক্ষবিভাজিকাও স্পষ্ট দেখা যাচ্ছিল। শুধু তাই নয়, অভিনেত্রীর ঊরুও স্পষ্ট ছিল সেই পোশাকে।

পরে জানা যায়, ওই ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই ব্যবহার করে বিকৃত করা হয়েছে। অন্য এক নারীর শরীরে রাশমিকার মুখ বসানো হয়েছে। এবার একইরকম বিপত্তিতে পড়েছেন আলিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here