মনোনয়ন ফরম কিনলেন ডলি সায়ন্তনী

0
63

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি।

জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পাবনা-২ আসন থেকে বিএনএমের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এই শিল্পী।

ডলি সায়ন্তনী জানান, পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই।

সোমবার রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার নতুন কয়েকজন দলটিতে যোগ দেন। তাদের মধ্যে ডলি সায়ন্তনী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য এসএম সফি মাহমুদ রয়েছেন।

এছাড়া গত ২০ নভেম্বর বিএনপির সাবেক চার সংসদ সদস্য বিএনএমে যোগ দিয়েছেন। গত শনিবার জাতীয় পার্টির আরেকজন সাবেক সংসদ সদস্য যোগ দেন দলটিতে। এ নিয়ে ছয়জন সাবেক সংসদ সদস্য বিএনএমে যোগ দিলেন।

গত ১০ আগস্ট বিএনএম নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায়। বিএনএমের প্রতীক হলো নোঙর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here