দুঃখ যখন আসে! @ তনিমা আক্তার….. ✍️🌿

0
114

দুঃখ যখন আসে!
@ তনিমা আক্তার….. ✍️🌿

দুঃখ যখন আসে,
কোন কিছু পাই না
তখন আমার চারিপাশে।

কষ্ট যখন আসে,
কোন কিছুই বুঝি না আমি
দেখি না কাউকে পাশে।

ব্যাথা যখন আসে,
মনের কোণটি কেমন জানি
গোমরা হয়ে থাকে।

দুঃখ যখন আসে,
কষ্টের মাঝে ভরসা হয়ে
রয় কেহো পাশে!

দুঃখ যখন আসে,
আপন ব্যাথায় নিজেই কাঁদি
কেউ না থাকুক পাশে!

ব্যাথা যখন আসে,
নিজের ব্যাথা নিজেই পোষি
কেউ না নিতে আসে।

সুখ যখন আসে,
মৌমাছির চাকের মতো
সবাই আকড়ে ধরে থাকে।

সুখ যখন আসে,
মুখ ফিরিয়ে নেওয়া বন্ধুটিও
তখন গল্প করতে আসে।

সুখ যখন আসে,
পর মানুষও আপন হতে
মেলা সাঁজিয়ে বসে।

নানা রকম কথার চালে
সবাই বশ করিতে আসে।
ভালবাসার পসরা নিয়ে
ঢালা সাঁজিয়ে বসে।

সু-সময়ের বন্ধু তারা
দুঃসময়ে নাই।
বিপদ যখন দেখবে তারা
ত্রি-সীমনায় নাই।

তনিমা আক্তার~✍️🌿
০২/১২/২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here