জন্মহার বৃদ্ধি করতে মায়েদের প্রতি কিমের আহ্বান

0
73

উত্তর কোরিয়ায় জন্মহার কমছে। এ পরিস্থিতি নিয়ে চিন্তিত দেশটির শীর্ষ নেতা কিম জং উন বলেছেন, ‘জন্মহার বাড়াতে এবং শিশুদের যত্নে মায়েদের ভূমিকা রাখতে হবে। এটি একটি গৃহস্থলি দায়িত্বের মতো।’

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাতে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার (৩ ডিসেম্বর) দেশটির জাতীয় মাতৃ সম্মেলনে যোগ দিয়ে কিম এ কথা বলেন।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০২৩ সালে উত্তর কোরীয় নারীদের শিশুজন্মদানের হার জনপ্রতি ১.৮। যা উন্নয়নশীল দেশগুলোর প্রত্যাশিত হার ২.১ এর নিচে। গত এক দশক ধরে দেশটিতে জন্মহারে নিম্নগামীতা লক্ষ্য করা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here