ডোনাল্ড লুকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ইমরানের

0
82

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান সাইফার মামলায় জেনারেল বাজওয়া ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সাক্ষী করতে চেয়েছেন। আদালতের নির্দেশে আদিয়ালা কারাগার চত্বরে আদালত বসিয়ে ইমরান খানের বিরুদ্ধে বিরুদ্ধে বর্তমানে সাইফার মামলার শুনানি চলছে।

গতকাল সোমবার কারাচত্বরে মামলার শুনানি চলাকালে অনানুষ্ঠানিক আলাপে ইমরান খান সাংবাদিকদের বলেন, ‘সাইফার মামলায় জেনারেল বাজওয়া ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদেরও সাক্ষী করব। ডোনাল্ড লুর নির্দেশনায় জেনারেল বাজওয়াই সবকিছু করেছেন।’

এ ছাড়া সাংবাদিকদের ইমরান খান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিজয়ী হবে বলে আশা করছেন। ইমরান খান দাবি করেন, নির্দিষ্ট একটি পরিকল্পনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরানের দাবি, বর্তমান পিএমএল–এন সরকার ও সেনাবাহিনীর চক্রান্তে উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে এসব মামলা হয়েছে, যাতে তিনি জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here