আ.লীগ মনোনীত প্রার্থী নাসিরুল বললেন, মুজিবুল হক চুন্নু জামানত হারাবেন

0
80

নির্বাচন কমিশনে (ইসি) প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল
কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর জামানত থাকবে না।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) নিজের প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে এসে এ মন্তব্য করেন তিনি।

কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। তবে কার ষড়যন্ত্রের শিকার তা বলব না। প্রার্থিতা ফিরে পাবেন জানিয়ে তিনি বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর জামানত থাকবে না।’

তিনি বলেন, ‘নির্বাচন অফিস থেকে বলছে হলফনামায় নাকি ত্রুটি আছে। আমি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যে কাগজপত্র জমা দিতে হয়, তা জমা দিয়েছি। একই সিস্টেমে জাতীয় নির্বাচনে কাগজ জমা দিয়েছি। কিন্তু উপজেলায় সেটা কীভাবে এলাউ করল? আমি তো চার বছর ধরে উপজেলা চেয়ারম্যান।’
আ.লীগ মনোনীত প্রার্থী নাসিরুল বললেন, মুজিবুল হক চুন্নু জামানত হারাবেন
প্রার্থীদের আচরণবিধি ভঙের প্রশ্ন এড়িয়ে গেলেন সিইসি

নাসিরুল ইসলাম বলেন, ‘২০১৪ সালে আমার নামে একটা মামলা ছিল। ওই সময় আমি ঢাকায়, মারামারি হয়েছে কিশোরগঞ্জ শহরে। পরে আমার নাম দিয়ে দিয়েছে। তদন্ত করে দেখে আমি ঢাকায় ছিলাম। আমাকে চার্জশিট থেকে বাদ দিয়েছে। আমার নামে তো মামলাই হয়নি।’

জোটের কোনো সমীকরণে মনোনয়ন বাতিল হয়েছে কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জোটের কোনো সমীকরণ না। জোটকে তো তিনবার দিয়েছি। তিনবার ছেড়ে দিয়েছি। জোট আসুক, মাঠে খেলা হোক। ভোটাভুটি হোক, যাচাই হোক দেখি। নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। চুন্নু মাঠে আসুক, আমরা ভোট করি। কে কত ভোট পায় দেখি। আমি মনে করি নেত্রী এবার জোটে দেবেন না। এবার প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here