মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশে ‌‘আরব বসন্ত’ প্রসঙ্গ 

0
59

বাংলাদেশে আরব বসন্তের মতো ঘটনা ঘটাতে পারে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার সেই বিবৃতির পর বিষয়টি উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর, স্থানীয় সময়) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের কাছে এক সাংবাদিক বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করি এ ছাড়া আমার আর কোনো মন্তব্য নেই।

একই সময় মিলারের কাছে সাংবাদিক প্রশ্ন করেন, ১৯ ডিসেম্বর ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে অগ্নিসংযোগ করলে এক নারী ও তিন বছরের শিশুসহ চারজন নিহত হন। বাইডেন প্রশাসন কী এই ধরনের অগ্নিসংযোগের বিষয়ে উদ্বিগ।

সেই প্রশ্নের জবাবে মিলার বলেন, আমি এই বিষয়টি সম্পর্কে জানি না। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

এর আগে ১৭ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশে আরব বসন্ত ঘটার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ‘আমরা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করি। সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়—এই নীতিতে। কে কী বলল, না বলল সেটা তাদের মাথাব্যথা।’

তিনি আরও বলেন, ‘আমরা ৭ জানুয়ারি নির্বাচন করব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করব। বাংলাদেশ যখন হলো তখন এটা ছিল তলাবিহীন ঝুড়ি। এখন আমরা গতিশীল অর্থনীতি, ল্যান্ড অব অপরচুনিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here