লন্ডনের রাস্তায় সারা-শুবমান, ছড়িয়ে পড়েছে ভিডিও

অনলাইন ডেস্ক

শচীন টেন্ডুলকারের একমাত্র মেয়ে সারা টেন্ডুলকার ও ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা শুবমান গিলকে দেখা গিয়েছে লন্ডনের রাস্তায় একসাথে পাশাপাশি হাঁটতে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

একজন ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা, অন্যজন শচীন টেন্ডুলকারের একমাত্র মেয়ে। ক্রিকেটের মাঠ থেকে বিনোদন জগৎ— সর্বত্র গুঞ্জন, সারা এবং শুবমান নাকি প্রেম করছেন। তাইতো শুবমান গিল এবং সারা টেন্ডুলকারকে নিয়ে আলোচনার শেষ নেই। মুম্বাইয়ে সারা এবং শুবমানের সম্পর্ককে কেন্দ্র করে নানান রকমের জল্পনা রয়েছে।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লন্ডনের রাস্তায় হাঁটছেন শুবমান। পরনে কালো কোট, গলায় মাফলার। রাস্তা পার হচ্ছেন তিনি। তার পেছনে একটি মেয়ে হাঁটছেন। মুখে তার হট্ট হাসি। যদিও কেউ কারও সঙ্গে কথা বলেননি।

সেই ভিডিও দেখে অনেকে ধরেই নিয়েছিলেন, তিনি বুঝি সারা। তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে, ভিডিওর মেয়েটি সারা নন।

উল্লেখ্য, সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন বেশ কিছু ম্যাচে স্টেডিয়ামে দেখা গিয়েছিল সারাকে। শুবমান যখন বিশ্বকাপে তার প্রথম সেঞ্চুরির দোড়গোড়ায় পৌঁছেও ফিরে গেলেন, তখন সারার চোখেমুখে কালো ছায়া দেখা গেছে। মুখের উপর দু’হাত চেপে ধরেন তিনি। পরক্ষণেই আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে ভাল খেলার জন্য শুবমানকে শুভেচ্ছা জানান তিনি। এতদিন খেলার মাঠে কিংবা বলিউডের পার্টির আড়ালেই চলছিল প্রেমের পর্ব। এবার নাকি বিয়ে করতে চলেছেন তারা। তবে কারও মুখ থেকেই এখনও কিছু শোনা যায়নি। সবই জল্পনা।- ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular