ঢাকায় হেফাজতের মহাসমাবেশ স্থগিত

0
67

২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে হেফাজতের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৮ ডিসেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।

‘কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারণী ফোরামের নেতারা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে আপাতত এই মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে-’ বলা হয় বিবৃতিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here